পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর সীরাত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। (৫ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই সীরাত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রবিউল মাসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এতে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মিজানুর রহমান আতিকী।