কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কেটে ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান ও এই শিক্ষানুরাগী ব্যক্তির ৬০ তম জন্মদিন উদযাপন করেন মোশাররফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।
এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মানষ কুমার রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবদুল মোমেন সরকার, প্রভাষক আক্তার ফারুক আখন্দ, মো: ফারুক আহম্মেদ, নাঈম হোসেন, কাজী আরিফুল ইসলাম, ফারজানা আক্তার, মরিয়ম বিবি মলি, দীপা আক্তার, শারমীন আক্তার। এছাড়া কলেজ স্টাফ মো মানিক মিয়া , শংকর, মো: দুদু মিয়া, মো: মান্নান মিয়া, কাজী শাহীন মিয়া, নাসিমা আক্তার, পিংকি আক্তার ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো. আলতাফ হোসেন জানান, আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী আমেরিকায় ট্যাক্সক্যাব চালিয়ে সেই অর্থে তার নিজ এলাকা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুনামধন্য বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এক অনন্য নজির স্থাপন করেছেন। কেবল শিক্ষা প্রতিষ্ঠানই নয়, তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান নির্মাণসহ প্রভুত সমাজ হিতৈষীমুলক কাজ করেও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, আরও নানা সমাজসেবামূলক কাজ নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন মোশাররফ হোসেন খান চৌধুরী।