গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশের পর একটি গনমিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা ক্বারী কামরুল হাছান সালেহী এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাইমিনুল ইসলাম। এতে উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, এনসিপির সমন্বয়কারী মোঃ জহিরুল হক সরকার। এসময় নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সদর ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিল, সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন সাঈদ, দুলালপুর ইউনিয়ন আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, শিদলাই ইউনিয়ন আমীর মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শশীদল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ুব খান পাঠানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলটিতে অংশ নেন। সমাবেশে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই মাসের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।