কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এর পক্ষ থেকে ডাঃ গোলাম সারওয়ার সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ৷ ডাঃ গোলাম সারওয়ার কুমিল্লা সদর হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গত শনিবার (২ আগস্ট) সন্ধায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ৷ ডাঃ গোলাম সারওয়ার সরকার সহকারী অধ্যাপক ( নাক, কান,গলা) তিনি শনি থেকে বুধবার উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এ রোগী দেখেন ৷ মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে, হসপিটারের পরিচালক মোঃ নাজমুর হাসান শরীফ এর পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ নাসিমা আক্তার, ডাঃ ফারহা আজিজ শিফা, ডাঃ মেহেদী হাসান হৃদয়, মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এর পরিচালক মোঃ প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মাহমুদুল কায়ছার দিপু, মোঃ আলামিন, মোঃ মোশাররফ হোসেন, ম্যানাজার মোঃ মোশাররফ হোসেন আকিব ৷ স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা সদর হসপিটালের এবং মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এর সহকারী অধ্যাপক ডাঃ গোলাম সারওয়ার সরকার৷ এসময় হসপিটালের পরিচালক, স্টাফ, নার্স এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন৷