ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের দাফন সম্পন্ন

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের সুলতান মার্কেট প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে ব্রাহ্মণপাড়া পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টায় বড়ধুশিয়া গ্রামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন যাবত মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুম আব্দুস সামাদ মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে এবং তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া