ব্রাহ্মণপাড়ায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষারর্থীদের সংবর্ধনা প্রদান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবিনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া, শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা ইসলাম।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক মো. জাকির হোসেন, মো. আনিসুল হক, জিয়াউল করিম, রাকিবুল হাসান, রিনা রানী দেব, শিরিন আক্তার, তাসমিমা নাহিদ, মোসা. কুহিনুর আক্তার ও রেজাউল করিম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ বলেন, “পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-শিক্ষকদের সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। ভবিষ্যতেও সৎ পথে থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।”
প্রধান অতিথি সাবিনা আফরোজ বলেন, “এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাঁদের উৎসাহ দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠান শেষে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন প্রধান শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।

  • ব্রাহ্মণপাড়া