ব্রাহ্মণপাড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। এতে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া, শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, ধান্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”

  • ব্রাহ্মণপাড়া