বুড়িচংয়ে আরাফাত রহমান কোকো স্মরনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত বুধবার ১৬ এপ্রিল বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ ময়নামতি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ময়নামতি ইউনিয়ন বিএনপি বুড়িচং সদর ইউনিয়ন বিএনপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান। যুবদল নেতা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, সদস্য জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, মোঃ আনোয়ার হোসেন, দানিউল হক রিপন মৈশান। এসময় উপস্থিত ছিলেন মোঃ মোক্তার হোসাইন, বিএনপি নেতা মোঃ আবু জাহের শিপু, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোঃ আমির হোসেন বাদল, উপজেলা যুবদলের নেতা নাজির মাহমুদ নছির, আবু কাউসার প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি হাজী মোঃ জসিম উদ্দিন ও প্রধান বক্তা হাজী এটিএম মিজানুর রহমান এবং বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার বিতরণ করেন।

  • বুড়িচং