বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ৬ মে সোমবার সকালে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম ও ২য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বুড়িচং মডেল পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মোঃ সুজন চৌধুরীর সভাপতিত্বে ও ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সালেহ আহমেদ ফাহিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, হরিপুর সুফিয়া ইসলামি কমপ্লেক্সের সুপার মাওলানা মোঃ জাকারিয়া খান, লামিয়া এয়ার ট্রাভেলসের সত্ত¡াধিকারী মোঃ এনামুল হক শান্ত, সেইফ প্রজেক্টের সাবেক কো-অর্ডিনেটর রাফি আহমেদ, ইঞ্জি. এরশাদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকসহ প্রতিষ্ঠানের বিদায়ী ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

  • বুড়িচং