বুড়িচং মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ৮ ফেব্রæফারি বৃহস্পতিবার সকালে বুড়িচং মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউস আহমেদের সঞ্চালনায় ও বুড়িচং মডেল একাডেমী প্রধান শিক্ষক মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন শিক্ষা পরিবারের কেন্দ্রীয় অধ্যক্ষ প্রফেসর এম হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং মডেল ট্রাস্টের সেক্রেটারি মোঃ তোফায়েল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, অধ্যাপক আতিকুল ইসলাম। এসময় একাডেমীর সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বুড়িচং