বুড়িচংয়ে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ১১ দলীয় জোটের র‍্যালী ও আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ minutes ago

Spread the love

“এসো শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ি” শ্লোগানের আলোকে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে বুড়িচংয়ে ১১দলীয় জোটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জুলাই বিকাল ৫ টায় বুড়িচং উপজেলা কমপ্লেেক্স জামে মসজিদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুন্ধরা চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর ও পৌর মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মোঃ কবির হোসেন মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার উত্তরের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল,বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ ফারুক চৌধূরী,অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমেদ,বুড়িচং পৌরসভার আমীর মোঃ তাজুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন, জামায়াত নেতা মোঃ মনিরুল ইসলাম মাস্টার, আ জ ম ফেরদাউস,শ্রমিক নেতা সোলায়মান পাটোয়ারী, তোফায়েল আহমদ মানিক, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

  • বুড়িচং