কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযানে বালুভর্তি ড্রাম ট্রাক রাস্তার ক্ষতি করায় এক ট্রাক্টার চালককে জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি বালুভর্তি ড্রাম ট্রাক রাস্তার ক্ষতি করায় এবং রাস্তায় বালি ফেলে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্হানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভাঙা অংশ মেরামত করার জন্য মুচলেকা নেয়া হয়। ইউএনও মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।