বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিবসগুলোকে সফলভাবে উদযাপনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, হাইওয়ে সড়কে রঙিন পতাকা স্থাপন, পৌরসভা এলাকায় আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ ফরহাদ আবেদীন ভূইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মদ অক্ষর, বুড়িচং থানার প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, উপজেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন জনি পাল, ফায়ার সার্ভিস প্রতিনিধি আতাউর রহমান, বিজিবি প্রতিনিধি হেলাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ এজিএম আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পীরযাত্রাপুর ইউপির মেম্বার আবদুল হক, বাকশীমূল ইউপির মেম্বার লিটন রেজা, ভারেল্লা ইউপির মেম্বার আবদুল জলিল ও বীরমুক্তিযোদ্ধা বাছির উদ্দিন।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে দিবস দু’টির কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।