ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

লেখক: মো. বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ( ৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করা হয়। এতে মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহ-সুপার মাইনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল বারী। এবছর এই মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করবে। সবশেষে দাখিল পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মাদ্রাসার সহকারি শিক্ষক যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম শাহীন, মাওলানা ওবায়েদ উল্লাহ, মাওলানা বাছির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া