কুমিল্লা বুড়িচং উপজেলার সদর ইউনিয়নে জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনে এ বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি এবং বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আব্দুল অদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেআরডি কনস্ট্রাকশন লিমিটেডের এমডি মো. জসিম উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জয়নব বেগম, জগতপুর গ্রামের সাবেক মেম্বার আ. রব, বুড়িচং লামিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মো. এনামুল হক সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।