ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন বাতানবাড়িতে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে বিজিবি সদস্যদের নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও চিনি জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে ও শশীদল বিওপি’র সদস্যরা রেলস্টেশন সংলগ্ন বাতানবাড়িতে টাস্কফোর্স বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ভারতীয় বিভিন্ন কসমেটিক্স ও চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ১১ লক্ষ টাকার অধিক। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম বলেন, এধরণের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া