কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এসআই ডিএমএম মজিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ তেতাভূমি গ্রামের মোঃ রবিউল হাসান (২৩), মন্দভাগ গ্রামের আল আমিন (৩২), শশীদল গ্রামের সাইদুল ইসলাম (৩৮), উত্তর শশীদল গ্রামের আশিকুর রহমান (৩৪) এবং বাড়ানী গ্রামের মোঃ খলিলুর রহমান (৩০) ও মোঃ দুলাল মিয়া (৪০)।
পুলিশ জানায়, রবিউল হাসানকে মাদক সেবনের অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আল আমিনকে একই অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আশিকুর রহমানকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, খলিলুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুলাল মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।