এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল 

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়াধীন ঐতিহ্যবাহী নাগাইশ গ্রামে অবস্থিত “জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়” এর এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগাইশ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মিজানুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ, সিনিয়র সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, কুমিল্লা পুলিশ লাইন স্কুলের সহকারী শিক্ষক মোঃ আসাদুর রহমান, ব্যাংকার জালাল উদ্দীন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী রুবেল। এসময় উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মজিবুর রহমান, অভিভাবক সদস্য হাবিবুর রহমান স্বপন, শাহীন মিয়া(সানু), ওমর ফারুক, কামাল হোসেন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া