সার্বজনীন পেনশন স্কীমে কাজ করছে শশীদল ইউনিয়ন পরিষদ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সার্বজনীন পেনশন স্কীম করতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। তার পরিষদে আসা সকল সেবাগ্রহীতাদের সার্বজনীন পেনশন স্কীমে যুক্ত হতে উদ্বুদ্ধ করছেন তিনি। এরই মধ্যে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের মঙ্গলবার সকালে তার নিজ কলেজে এই সার্বজনীন পেনশন স্কীমে যুক্ত হয়েছেন। তার নিজ ইউনিয়ন শশীদল ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। সংসদ সদস্যর পেনশন স্কীমে অন্তর্ভুক্তি নিবন্ধন প্রক্রিয়াকে আরো গতিশীল করবে বলে মনে করেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। এছাড়া জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারন সম্পাদক আবু ছাইব বাপ্পী গত বৃহস্পতিবার সকালে শশীদল ইউনিয়ন পরিষদের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করেন। এই পর্যন্ত ১২০ জন এই পেনশন স্কীমে নিবন্ধন সম্পন্ন করেন। পর্য্যায়ক্রমে ইউনিয়নের সকল সদস্যরা এই নিবন্ধনের আওতায় আসবে বলে দাবী করেন ইউপি চেয়ারম্যান।

  • ব্রাহ্মণপাড়া