কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পরিদর্শক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান বলেন, জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের মধ্যে ইসলামি চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগের মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ অর্জনে উদ্বুদ্ধ হবে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।