বুড়িচংয়ে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল আউয়াল।
উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্রা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, কুমিল্লা জেলা শিবির সেক্রেটারি শাকিল আহমদ, বুড়িচং উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি ফারুক চৌধুরী, বাইতুল মাল সম্পাদক আবুল কাশেম, বুড়িচং সদর ইউনিয়নের আমির মোহাম্মদ তাজুল ইসলাম, বাকশীমূল ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রউফ, শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন, মাওলানা মাসুদ মৈশান, হাফেজ রুহুল আমিন, সুজন চৌধুরী, জহিরুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আব্দুস সালাম আজাদী, শাহিন হোসাইন রেজা, মোঃ রমজান আলী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোঃ রবিউল হোসেন প্রমুখ।