জামিয়া ফাউন্ডেশনের ঈদ প্রীতি সমাবেশ ও পাঠাগার উদ্বোধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ২১ জুন শুক্রবার বিকাল ৪টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামে জামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশ ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। জামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর মোঃ হাবিব এর সভাপতিত্বে ঈদ প্রীতি সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই দরবার শরীফের পীর সাহেব ও জামিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং খাড়াতাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রুহুল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ডক্টর মোঃ সোলায়মান। জামিয়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ অলি উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার সেলিম মিয়া, আবুল হোসেন সাবেক সেনা কর্মকর্তা, মোঃ মনির হোসেন মাস্টার, মাওলানা ফেরদাউস আহমেদ, মোহাম্মদ কবির হোসেন মাস্টার, মাওলানা তৌহিদুর রহমান জিহাদী। এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, হাজী আমির হোসেন, আলী আশরাফ, মোঃ মমতাজ উদ্দিন, মোহাম্মদ অকিজ মিয়া সাবেক পুলিশ কর্মকর্তাসহ জামিয়া ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। অর্থায়নে ছিলেন জামিয়া ফাউন্ডেশনের সকল প্রবাসী সদস্য বৃন্দ।

  • বুড়িচং