কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ গত ৬ জুলাই রবিবার সকালে শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে শশীদল পাঁচপীর মাজার সংলগ্ন হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাও মোঃ আবু বকর ছিদ্দিক৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বুড়িচং উপজেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সচিব গাজী জাহাঙ্গীর আলম জাবির, মহালক্ষীপাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাও মোঃ হাবিবুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাও মোঃ অলিউল্লাহ ফয়েজী, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সহ-সভাপতি মোঃ ছাদেক আহাম্মদ, শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ আবু রায়হান রেজা ৷ শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জীবন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সাংগঠনিক সম্পাদক মাও মোঃ ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মোঃ শামিম রানা, হাফেজ আঃ ওহাব, হাফেজ আঃ রউফ, মৌলভী সাদেকুর রহমান মাও জাকির হোসেন সিরাজী, সিদ্দিকুর রহমান, মোঃ হানু মিয়াসহ আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা৷ আলোচনা সভায় বক্তারা ১০ ই মহরম, পবিত্র আশুরা, শোহাদায়ে কারবালা ইত্যাদি বিষয়ে ইসলামি তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা এবং মিলাদ মাহফিল মাধ্যমে দিবসটি পালিত করছে৷