কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান আজহার মাহমুদ ভূঁইয়ার সাফল্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম ভূঁইয়া এবং রোকসানা পারভীন ভূইয়ার কৃতি বড় সন্তান মোহাম্মদ আজহার মাহমুদ ভুইয়া।

সে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ইংলিশ ভার্সনে জে এস সি/এস এস সি/ ও এইচএসসি পরিক্ষায় স্কলারশিপসহ জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয় এবং এলএলবি অনার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়।পরবর্তিতে আইন বিভাগ থেকে এলএলএম মাস্টার্স পরীক্ষায় ৩.৯২ জিপিএ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাস্ট ক্লাশ ২য় স্হান অর্জন করে।
এছাড়া আজহার মাহমুদ ভুইয়া ভারতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল আইন কলেজ কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগীতায় টপ মেরিট অ্যাওয়ার্ড অর্জনে ভূষিত হয়ে দেশের সুনাম অর্জন করে।
এছাড়াও দি ডিউক অব এডিনবার্গ এ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে ব্রোন্জ রোপ্য ও স্বর্নপদক অর্জন সহ সার্টিফিকেট অর্জনে ভূষিত হয়।
আজহার মাহমুদ ভুইয়া ইস্পাহানিতে অধ্যয়নরত অবস্থায় ছাত্রজীবনে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রথম পুরস্কার লাভ করে।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সহসভাপতি (এডমিনিস্ট্রেশন )হিসেবে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করে। আইনজীবী পেশা একটি মহান পেশা এই মহান পেশায়
আজহার মাহমুদ ভুইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন তার পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা। আগামীতে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া কামনা করছেন এ কৃতি সন্তান।

  • ব্রাহ্মণপাড়া