আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় যুব সমাবেশ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

‎আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আবু কাউছার সরকার এবং ইসলামি সংগীত পরিবেশন করেন ঈমাম হোসাইন। এতে উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল। উক্ত সমাবেশে বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এসময় যুব ও ক্রীড়া বিভাগের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া