ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় খেলার ছলে পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর এলাকার নাইঘর নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু জাকিয়া আক্তারকে ঘরে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জাকিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকিয়া আক্তার ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে এবং ফজলু মিয়ার নাতনি।
শিশুটির পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • ব্রাহ্মণপাড়া