বুড়িচং উপজেলা উলামা বিভাগের কেন্দ্র কমিটির সমাবেশ গতকাল ১২ জুলাই শনিবার সকাল ৯ টায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা উলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট ডক্টর মোঃ মোবারক হোসাইন। বাংলাদেশ মসজিদ মিশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মোঃ আমিনুল ইসলাম, উলামা বিভাগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকি, বুড়িচং উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশনের কুমিল্লা জেলা উত্তরের সহ-সভাপতি হযরত মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা উত্তর জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল। সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা শিহাব উদ্দিন জুহুরী, মাওলানা আবদুল হান্নান হাশেমী, মাওলানা মোঃ কামালুল হক কাউসার, প্রমুখ। সার্বিক তত্তাবধায়নে ছিলেন উলামা বিভাগের বুড়িচং উপজেলার সহ-সভাপতি মাওলান মোঃ ফজলুর রহমান, বুড়িচং সদর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আবদুস সালাম আজাদী, মোঃ শরিফুল ইসলাম।