ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২.৭ কিলোমিটার খাল উদ্ধার ও খনন শুরু

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খাল উদ্ধার ও খননকাজ শুরু হয়েছে। ব্রাহ্মণপাড়া সদর থেকে নাইঘর হয়ে ঘুংঘুর নদী পর্যন্ত প্রায় ২.৭ কিলোমিটার খাল পুনঃখননের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী অলক দাশ, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রায় ২২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে খালটি উদ্ধার ও পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ব্রাহ্মণপাড়া সদর থেকে নাইঘর হয়ে ঘুংঘুর নদী পর্যন্ত বিস্তৃত এই খালের মোট দৈর্ঘ্য ২৭শ মিটার। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আমিন এন্ড কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকট দেখা দিত। খাল পুনঃখননের ফলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “খালটি উদ্ধার ও খনন কাজ সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া
  • উপজেলার খবর এ সম্পর্কিত আরও পড়ুন:
    কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক নেকবর হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ১০ (বিজিবি)।গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ফোরকান উদ্দীন (৩৫)। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন তেতাভূমি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। বাংলাদেশ সীমান্তের ১০০ গজ ভেতরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় । এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।কুমিল্লা কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, আটক ফোরকান উদ্দীনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    ১০ মাস আগে