বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের মেম্বারদের নিয়ে দুই দিনব্যাপী ৪টি ব্যাচের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত।
গতকাল ১১ নভেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ৪ ব্যাচ প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা আবদুল মান্নান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধূরী, উপজেলা সমন্বয়কারী মোঃ মেশারফ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় মডিউল অনুযায়ী সেশন পরিচালনা করা হয় এবং গ্রাম আদালতের মামলা বিচারিক পরিচালনায় সহায়তা মূলক নির্মিত ভিডিও প্রদশর্ন করা হয়।