পাঠকনন্দিত ও জনপ্রিয় দৈনিক ‘কুমিল্লা জমিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার আয়োজনে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুছ সরকার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ ঈমাম হোসেন, নির্বাহী সদস্য ওসমান ভূঁইয়া, মোঃ হাবিবুর রহমান সোহেলসহ গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা দৈনিক ‘কুমিল্লা জমিন’-এর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘কুমিল্লা জমিন’ আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই মিলে কেক কেটে দৈনিক ‘কুমিল্লা জমিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।