সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

আগামী ২৯ শে নভেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শনিবার বিকাল ৪টায় সাহেবাবাদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মানিক মিয়া ডিলার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাজী জাকির খান সম্রাট ও দুলাল মিয়া এর যৌথ পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জিএস মোঃ মাহাবুবুর রহমান দিদার ভূইঁয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুর রহমান সরকার, মোঃ আবু ইউছুফ বাবুল, মোঃ আবুল কালাম ভূইঁয়া, মোঃ জাহাঙ্গীর আলম ভূইঁয়া, বিল্লাল হোসেন সরকার, ডাঃ আবুল কাশেম। এসময় জামাল হোসেন, জলিল খান, মোতালেব হোসেন বাবুসহ সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া