ব্রাহ্মণপাড়া শশীদলে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের পক্ষে ব্যাপক গনমিছিল

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের পক্ষে এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিশাল গনমিছিল হরিমঙ্গল বাজার থেকে শুরু করে শশীদল বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম ও সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বি.এসসি) এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. ওবায়দুল্লাহ, এডভোকেট সাইফুল ইসলাম, ডাঃ বাবুল, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, মো. জমির উদ্দিন, মোশারফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ুম, রেজাউল করিম, মাহাবুব আলম, মাওলানা জহির, আবুল কালাম রাসেল, আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম, জজু মিয়াসহ জামায়াতে ইসলামী বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। এসময় দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নের্তৃবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া