কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১২ জুন) শনিবার সকালে উপজেলার সদর এলাকায় আলতাফ আলী মার্কেট মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোঃ আবুল হাসান (বেদন মিয়া) এর সভাপতিত্বে মুহিব্বিনে আহলে বাইয়াত রেজভীয়া দরগা শরীফ ব্রাহ্মণপাড়া শাখার আয়োজনে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া শিশু- মাতৃ হসপিটালের সৌজন্যে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাতু ওয়াল জামাত ও গাউছিয়া কমিটির ওলামায়ে কেরাম গন। শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন ইসলামের আলোকে ১০ মহরম অতি গুরুত্ব বহন করে। শোহাদায়ে কারবালার ইতিহাস মুসলিম বিশ্বের জন্য সত্য এবং ইমানের পথপ্রদর্শক হয়ে থাকবে। শোহাদায়ে কারবালা ঘটনায় ইসলামের সত্য বানীকে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত সমুন্নত রাখতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রিয় নাতি হাসান হোসাইন (রাঃ) জীবন দিয়ে গেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে। তাই আসুন সবাই মিলে শোহাদায়ে কারবালা ইতিহাস মুসলমান হিসেবে সবাই হৃদয়ে ধারন করি। তবেই কারবালার প্রান্তরের সকল শহীদদের আত্মা শান্তি পাবে। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল এবং আগত মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।