কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইনে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। তাঁকে সহায়তা করেন আনসার সদস্যরা।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এক মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এ একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই আইনে আরেকজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।