কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও মসজিদ সংলগ্ন স্থানে রাস্তার পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মানুষ ডাস্টবিন হিসাবে একটি পুকুরে খালি জায়গায় ময়লা ফেলে ভরাট করছে। এতে পরিবেশ হচ্ছে দূষিত। সরেজমিনে জানা যায়, কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ও মসজিদ সংলগ্ন ময়লার ভাগাড়টির অবস্থান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারও লোকের যাতায়াত। রাস্তার পাশে রয়েছে আবাসিক এলাকা, স্কুল, কলেজ, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। কিন্তু এই রাস্তার পাশে অবস্থিত আবাসিক এলাকার কিছু লোকজন এই জায়গাটিতে তাদের ময়লা-আবর্জনার দিয়ে স্তূপ করেছে। তারা রাতের আঁধারে ময়লা ফেলে ডাস্টবিনে পরিণত করছে। এ ব্যাপারে বসবাসকারী মসজিদে নামাজ পড়তে আসা সফিক মিয়া জানান, ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ায়। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালে দুর্গন্ধে নামাজ পড়তে কষ্ট হয়। আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস বলেন, ময়লা আবর্জনার স্তুপের দুর্গন্ধের কারণে স্কুল কলেজের ছাত্র ছাত্রীর শ্বাস প্রশ্বাস ফেলা দূঃসহ হয়ে পড়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে পরিত্রাণর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করে কোন কাজে আসেনি। অতি দ্রæত ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করতে উপজেলা প্রশাসনসহ ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।