“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ ফেব্রæয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় শিদলাই ইউনিয়ন পরিষদের আয়োজনে একটি র্যালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। এতে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোসাঃ হালিমা খাতুন, ইউনিয়ন হিসাব সহকারি মো. লোকমান হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, মো. শহিদুল হক, সংরক্ষিত মহিলা সদস্য পারুল আক্তারসহ সকল সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।