কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
ইউএনও স ম আজহারুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ফেনীর দাগনভূইয়া উপজেলায় একই পদে বদলি হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানায় মাধ্যমিক শিক্ষকগণ।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও স ম আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নব যোগদানকৃত ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।
এছাড়া, বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।
এসময় শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের ইলিয়াস হোসেন ভূইয়া, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শাহীন মাহমুদ, বাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, জিরুইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার ভূইয়া, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা ইসলাম, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দীন প্রমূখ।