ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি’র আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের মাঝে ঋণ বিতরণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের হল রুমে এই ঋণ বিতরণ করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামকে ৬০ হাজার টাকা এবং বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলীকে ১ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঋণ বিতরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া