ব্রাহ্মণপাড়া আল-হেরা পাবলিক গার্লস হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে অবস্থিত আল-হেরা পাবলিক গার্লস হাই স্কুলের আলোচনা সভা গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাদাৎ হোসেন লিটন ২০২৫ইং সালের শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বলেন, কণ্যা সন্তানদের জন্য নিরাপত্তা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো আল-হেরা পাবলিক গার্লস হাই স্কুল। স্কুলের মনোরম প্রাকৃতিক পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা পাঠদানে শিক্ষার্থীদের সৃজনশীলতার ও গুণাবলী উম্মোচনে উৎসাহিত হবে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিমাসে তাদেরকে নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা করা হবে। স্কুলের সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোঃ কবির হোসেন, মোহাম্মদ মোছলেহ উদ্দিন দারোগা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শওকত আলী ভুঁইয়া, এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী হোসেন, মোঃ ইউসুব, মোঃ রবিউল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • ব্রাহ্মণপাড়া