কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন এ দিবসটি পালন করেন। সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনম্র প্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইদ্রিস মিয়া মাস্টার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. ফুল মিয়া সরকার, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। পবিত্র কুরআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুম বিল্লাহ। গিতা পাঠ করেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়। এসময়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, পল্লী বিদ্যুতের এজিএম মো. আজহারুল ইসলাম আবীর, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।