বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আলতাব আলী মার্কেটের নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ইমাম উদ্দিন আখন্দ এবং সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ মো. খোরশেদ আলম। উপজেলার ৬০টি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ও তাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক হয়েছেন আলতাব আলী বেবি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইকরা মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহসভাপতি মো. আবু তাহের (তোফাজ্জল হোসেন আইডিয়াল স্কুল), সহসভাপতি কবির আহমদ (উপজেলা পরিষদ মডেল স্কুল), মো. বাবুল হোসেন (প্রভাতী স্কুল, পোমকারা), মো. মামুনুর রশিদ (শশীদল ফুলকুড়ি একাডেমি)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (বেড়াখলা মর্নিং স্টার), সহসাধারণ সম্পাদক: মো. গোলাম মোস্তফা (শশীদল সমতা কিন্ডারগার্টেন), সহ সাংগঠনিক সম্পাদক: মো. আব্দুল কাদের জিলানী (টাকুই ইকরা শিশু নিকেতন), প্রচার সম্পাদক: শামীম রানা (শশীদল আইডিয়েল একাডেমি), সহ প্রচার সম্পাদক: মোসাম্মৎ রহিমা আক্তার (অলুয়া আল-হেরা ডিজিটাল একাডেমি), অর্থ সম্পাদক: মো. আবুল হাশেম (ছাতিয়ানী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল), শিক্ষা সম্পাদক: মো. আবুল কাশেম (গোপালনগর উদয়ন কিন্ডারগার্টেন), দপ্তর সম্পাদক: মো. নজরুল ইসলাম (রেনেসাঁ কিন্ডারগার্টেন), মিডিয়া ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. মাসুদ আলম (উত্তর চান্দলা আইডিয়েল স্কুল), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক: মো. শাহিন (চান্দলা আল হেরা প্রি-ক্যাডেট স্কুল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. জাবেদ হোসেন (দুলালপুর শহীদ স্মৃতি স্কুল), আপ্যায়ন সম্পাদক: মো. আবুল হাসান (শিদলাই লাইফ মডেল স্কুল), ধর্মবিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুস সামাদ (নাগাইশ ইকরা একাডেমি), মহিলা বিষয়ক সম্পাদক: মোসাম্মৎ রোজিনা আক্তার (গোল্ডেন বেবি কেয়ার একাডেমি), সমাজসেবা সম্পাদক: সালমা আক্তার (বড়ধুশিয়া আদর্শ কিন্ডারগার্টেন)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-মো. রাশেদুল ইসলাম আশরাফ (নগরপাড় সানরাইজ কিন্ডারগার্টেন), উম্মে কুলসুম (সাহেবাবাদ মেধা শিখর একাডেমি), মাকসুদুল আলম (সালদা প্রি-ক্যাডেট স্কুল), সুমন চন্দ্র বর্মন, টিটু খান, মনিরুল ইসলাম, মো. সবুজ মিয়া ও আব্দুল হাই। সভা শেষে প্রধান উপদেষ্টা মো. ইমাম উদ্দিন আখন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আহŸান জানান।