ব্রাহ্মণপাড়ায় সাহেবাবাদ ডিগ্রী কলেজ গভর্নিং বডির কমিটি গঠন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাহেবাবাদ ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি গঠন করা হয়েছে। গত ১৫জুন সাহেবাবাদ ডিগ্রী কলেক গভর্নিং বডি নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন কলেজ প্রশাসন। গত ১৮জুন তাদের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। গত ২১জুন মোঃ দুলাল আহমেদ, মোঃ ফরিদ মিয়া এবং মোঃ রুহলামিন কে অভিভাবক সদস্য নির্বাচিত ঘোষনা করে কলেজ প্রশাসন। এসময় প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ আল মাহবুবুর রশীদ, শিক্ষক প্রতিনিধি মোঃ মাজিদুর রহমান, মোঃ শাহাদাত হোসেন খান, নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির নির্বাচন কমিশনার এবং অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন সহকারী কমিশণার এবং এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোঃ মাহাবুবুর রহমান ভূইয়া শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাহেবাবাদ ডিগ্রী কলেজের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া