“পুরোনো নেতৃত্বেই আস্থা জেলা নেতৃবৃন্দের” বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এ দুই উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি। গত ৪ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উভয়ের স্বাক্ষরে এ কমিটি দুটো অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক কমিটির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম ভিপি স্বাক্ষরিত হাজী মোঃ জসিম উদ্দিন জসিমকে আহবায়ক ও হাজী মোঃ আমির হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। একই দিনে এটিএম মিজানুর রহমানকে আহবায়ক ও মোঃ কবির হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়। বুড়িচং উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি হলো- আহবায়ক- এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির বাবুল, আবু ইউসুফ তুহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এড. ফারুক আহমেদ,অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন,অধ্যাপক কামরুল হাসান নাছিম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ কবির হোসেন, সম্মানীত সদস্য মোঃ জামাল হোসেন খন্দকার, এড.আ হ ম তাইফুর আলম, ডাক্তার মোঃ নজরুল ইসলাম শাহীন, এড. মো: শরিফুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন কন্টাক্টর, মোঃ আব্দুর রহিম, মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, মোঃ আবু নাছের, এড. এরশাদুল হক, মোঃ আসাদুজ্জামান মনির, মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, মোঃ দানিউল হক, আবু হেনা মোস্তফা কামাল, ডাক্তার টিপু সুলতান, মোঃ জসিম উদ্দিন, মোঃ শরীফুল ইসলাম মেম্বার, মোক্তার হোসেন মিন্টু ও মোঃ আমিন মেম্বার। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি হলো- আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম,সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম খোকন, যুগ্ম আহবায়ক মোঃ মহসিন কবির সরকার, মুবিনুল হক মুবিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহজাহান সাজু, এডভোকেট এম এ মতিন মোল্লা, আনিসুর রহমান ভুইয়া রিপন, এনায়েত করিম ভুইয়া, এডভোকেট মনিরুল ইসলাম সরকার, রবিউল্লাহ রবি, সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেন, সম্মানীত সদস্য শামসুল আলম চেয়ারম্যান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মমিনুল হক ভুঁইয়া, এনামুল হক মাসুদ, আরিফুল হক ভুইয়া, এডভোকেট শাহজাহান ভুঁইয়া, আবু নাসের খান, জাহাঙ্গীর আলম ভুইয়া, শওকত হোসেন ভুইয়া, শেখ মোঃ জাবের, এডভোকেট নাজমুল কবির সবুজ, হাজী আমানত খান, জাকির খান সম্রাট, মোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান, আবু সুফিয়ান মিন্টু, আব্দুস সাত্তার লিটন, খাইরুল আলম মিন্টু ও মনিরুল আলম বাবুল। নতুন কমিটি পেয়ে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দসহ সাধারণ কর্মীদের মাঝে উৎফুল্ল প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল সহ মিষ্টি বিতরণ করা হয়েছে।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া