শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের মিলনমেলা ও কমিটি গঠন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

ব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের মিলনমেলা ও কমিটি গঠন গত ২৫ এপ্রিল শনিবার কুমিল্লা কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষক মিলনায়নে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাৎ হোসেন লিটন। মো: মহিউদ্দিন লিটন ও মোহাম্মদ শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অলোচনা সভা শেষে উপস্থিত সবার মতামতের আলোকে,অধ্যক্ষ সৈয়দ আবদুল আবদুল কাইয়ুমকে উপদেষ্টা এবং নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দকে সভাপতি ও গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারকে সাধারন সম্পাদক করে তিন বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্য র্নিবাহী কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্যরা হলেন সহ-সভাপতি রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্ঝল হায়দার মজুমদার ও দীর্ঘ ভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, যুগ্ন-সম্পাদক কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন ও পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম বাবুল, প্রচার প্রকাশনা সম্পাদক কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাহালুল কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাৎ হোসেন লিটন, সমাজকল্যান সম্পাদক বেড়াখোলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আজিজ, আপ্যায়ন সম্পাদক বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আফজল খান জালুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: জোন্সা আক্তার, কার্যকরী সদস্যরা হলেন- প্রফেসর সেকান্দার আলী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ খোরশেদ আলম, গোপলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রজাপতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আল মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। সংগঠনের সদস্যরা হলেন শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, মরিচাকান্দি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বেগম আয়েশা সিদ্দিকা, বড়ধূশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভিন, ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খালেদ হোসেন, মনোহনপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আনোয়ারা বেগম, জিরুইন বহুমুখী ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আক্তার, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন সরকার, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম দুলাল।

  • কুমিল্লা