কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সামাজিক সংগঠন ইয়াং স্টার জাগ্রত বিবেক-এর আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান রনিকে সভাপতি, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান হৃদয়কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম তাহসান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘ একযুগ ধরে ইয়াং স্টার জাগ্রত বিবেক বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।