কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব আসাদুল্লাহ ভূঁইয়া।
তিনি গোপালনগর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা।তিনি ব্যক্তি জীবনে একজন সজ্জ্বন শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে পরিচিত।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি তে গ্রেজুয়েশান সম্পন্ন করেছেন।তাছাড়া এলএলএম ও দেশের বাহিরে গিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।তিনি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিয়েট (ICSB) থেকে চাটার্ড সেক্রেটারী প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে কাউন্সিল মেম্বার।তিনি ICSB এর পাঁচ বারের সভাপতি ছিলেন যা বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের অধীনের প্রতিষ্ঠান।তিনি কৃতিত্ব পূর্ণ অবদানের স্বীকৃতি সরূপ দুই বার ICSB থেকে গোল্ড মেডেল পেয়েছেন।।তিনি বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন এর মেম্বার।গোপালনগর আদর্শ কলেজ এর তিনি সহ চারজন প্রতিষ্ঠাতা। তিনি কলেজে জমি দান করেছেন এবং কোটি টাকার ও বেশী শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা দিয়েছেন। প্রতিষ্ঠাকালীন ও ডোনেশন দিয়েছেন। কলেজের স্বীকৃতি গ্রহন,এমপিও প্রাপ্তীসহ সকল কাজে কৃতিত্ব পূর্ণ অবদান রেখেছেন। তিনি গোপালনগর কেন্দ্রীয় মসজিদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সমাজ সেবা ও নারী শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।গোপালনগর ভূইয়া বাড়ীর কৃতি সন্তান জনাব আসাদ উল্লাহ ভূইয়া।