ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক হলেন আরিফুল হক ভূইয়া

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকাস্থ) এর সমাজ কল্যাণ সম্পাদক-১ নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণ- পাড়া উপজেলার দুলালপুর গ্রামের কৃতি সন্তান মো. আরিফুল হক ভূইয়া। গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ বাংলাদেশ জাতীয় যাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাকে এ পদে অন্তর্ভুক্ত করা হয়।
আরিফুল হক ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূইয়া’র ছোট ছেলে এবং তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চারবারের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি’র ছোট ভাই ও উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা।
ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতিতে আরিফুল হক ভূইয়াকে অন্তর্ভুক্ত করায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সভাপতি লায়ন মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল সহ সংগঠনটির সকল সদস্যগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুলালপুর গ্রামবাসী ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া