ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বাবা ও ভাইকে মারধর

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বাবা ও ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই শংশন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে৷ ঘটনায় আহত মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের মিজানুর রহমান এর ছেলে রাকিবুল ইসলাম জানান, আমার ছোট বোন শিদলাই দারুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ১০ শ্রেনীতে পড়ে৷ প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফেরার পথে শিদলাই শংশন নগর প্রাইমারি স্কুলের সামনে আসলে আমার বোন কে ইভটিজিং করে কয়েক জন ছেলে৷ বিষয়টি আমার বোন বাবাকে জানালে আমার বাবা উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের ফয়েজ মিয়ার ছেলে হৃদয় ও নশু মিয়ার ছেলে রাকিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা আমার বাবাকে মারধর করে৷ পরে এ বিষয়ে আমি তাদের কাছে জানতে চাইলে হৃদয়, রাকিবসহ আরো ৫ জন মিলে তাদের হাতে থাকা ধারালো চাকু ধারা আমার উপরে হামলা করে৷ হামলায় আমি মাটিতে পরে গেলে রাকিব,হৃদয়সহ আরো ৪-৫ জন মিলে আমাকে মারধর করে৷ স্হানীয়রা আমাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসে৷ এ বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, প্রথমে ঘাগরাকাটায় মেয়ের বাবাকে মারধর করে পরে ছেলে রাকিবুল ইসলাম সরকার বিষয়টি জানতে গেলে তারা রাকিবকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক৷ ইভটিজিংযের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷ ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে বিষয়টি জেনেছি৷ সাথে সাথে তাদের কে থানায় লিখিত অভিযোগ করার জন্য আহবান জানিয়েছি৷ এ রির্পোট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করার কাজ চলছে৷

  • ব্রাহ্মণপাড়া