বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ) এর কমিটি পুনর্গঠন ও বাৎসরিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“ভাতৃত্বের বন্ধন, আলোকিত বুড়িচং” এই ¯েøাগানের আলোকে- মানবতা, সমতা ও শিক্ষা এই তিন মূল মন্ত্রকে সামনে রেখে ফ্রান্সের প্যারিসের উপকন্ঠ পন্থায় “বাফ” এর ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও সম্মানিত উপদেষ্টা মজিবুর রহমান খাঁন এবং সাধারণ সম্পাদক শরিফ আহাম্মেদের সঞ্চালনায় “বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এন.কে নয়ন (সাফ এর সভাপতি ও “বাফ”এর সম্মানিত উপদেষ্টা), নাছির আহাম্মেদ, মোঃ রুহুল আমিন, শামিম ভূইয়া, শরীফুল ইসলাম মাসুদ, কাউছার আহম্মেদ, মোঃ বদিউজ্জামন, সোহেল রানা, আরিফুর রহমান অপু, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। ফ্রান্সে প্রবাস জীবনে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে ঐক্যবদ্ধের প্রয়াসে সফলতার মুখ দেখলো কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাক্ষণপাড়াবাসী। বিগত বছর গুলোতে উষা ফ্রান্স শাখা ও আলোকিত বুড়িচং-২০২০ এর ব্যানারে ফ্রান্সের প্যারিসে বিভিন্ন ইভেন্ট সফলতার সাথে সম্পূর্ণ করে ফ্রান্স প্রবাসী বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী। তারই ধারাবাহিকতায় বৃহত্তর সাংগঠনিক পরিকল্পনার অংশ হিসেবে বিগত ২০২৪ইং সালে আগষ্ট মাসে ” বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ)” এর কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা গত ১৩ই আগষ্ট একটি সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সভাপতি আল-আমিন খানকে, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম (পলাশ), সাধারণ সম্পাদক শরিফ আহাম্মদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান (সবুজ), সাংগঠনিক সম্পাদক সাব্বির আহাম্মেদ (সোহাগ), কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানাসহ ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তরিত করা হয়। ফ্রান্স প্রবাসীরা কখনো যদি মারা যায় তখন দেশে লাশ আনা নিয়ে চিন্তায় থাকতে হবে প্রবাসীর পরিবার আত্মীয়-স্বজন ও তার প্রবাসী সহকর্মী বন্ধু-বান্ধবদের। তাছাড়া লাশ দেশে নিতে হলে অনেক হয়রানির ও বিড়ম্বনার শিকার হতে হয়। মৃত্যুর পর যেন প্রবাসীর লাশ সঠিক ভাবে দেশে আনার ব্যবস্থা করা যায়। এসব কথা চিন্তা করেই কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলার ফ্রান্স প্রবাসীদের নিয়ে “বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স (বাফ)” নামে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। এছাড়া এই সংগঠনটি ফ্রান্স এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে ঐক্যবদ্ধের প্রয়াসে সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে সভার সভাপতি (প্রধান উপদেষ্টা) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পুনর্গঠিত এই কমিটিকে পিকনিকে উপস্থিত সবাই স্বাগত জানায়। সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনের সভাপতি আল আমিন খাঁন সবাইকে সক্রিয় থাকার জন্য অনুরোধ জানান এবং প্যারিসের অদূরে প্রবাসীদের নিয়ে “আনন্দ ভ্রমণ ও মিলনমেলা-২০২৫ইং এর যাত্রা করেন ফ্রান্সের (সুমুদ্র সৈকতে)। ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আব্দুল বাতেন পুনর্গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ সবাইকে স্বাগত জানান এবং এসোসিয়েশনের সার্বিক মঙ্গল কামনা করেন ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। দিনশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন খান সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের পক্ষ থেকে যারা আনন্দ ভ্রমনে এসেছে তাদেরকে ধন্যবাদ জানান। তিনি আরো ধন্যবাদ জানান ১৬টি পরিবারকে, যারা ছোট ছোট বেবি ও ছেলে-মেয়েদের আনন্দ ভ্রমনে এসেছেন, আর্থিক সহযোগীতা ও স্পন্সর, শারীরিক মানুষিক, আর্থিক, মৌখিকভাবে সর্বাত্মক সহযোগী এবং বাফ এর সেচ্ছাসেবক- সাইফুল ইসলাম (পলাশ), শরিফ আহাম্মেদ, সাব্বির আহাম্মেদ (সোহাগ), আব্দুল্লাহ অপু, সোহেল রানা, নাজমুল হাসান সবুজ, বদিউল আলম (স্বপন), জিহাদ হাসান, মোঃ বোরহান খান চোধুরী, আরিফুল ইসলাম (রকিব), হাবিবুর রহমান (রহমত), সাইম সুরিদ, হৃদয় আহামেদ, মোহাম্মাদ নাদিম, শওকত হোসেন, রুমান আহাম্মদকে।

  • বুড়িচং