ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গত ২৬ এপ্রিল রবিবার ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপি’র আশাবাড়ি এলাকার জনৈক ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পার্শ্বের শশীদল টু আশাবাড়িগামী পাকা রাস্তার উপর থেকে পলাতক অজ্ঞাতনামা আসামীদ্বয়ের ফেলে যাওয়া ২৭ কেজি গাঁজা উদ্ধার। অপর একটি অভিযানে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপিস্থ নাইঘর টু হরিমঙ্গল রোডে রেল ক্রসিং এর দক্ষিণ পাশে রেল লাইন সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ মোরশেদ (২৩) কে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া